নবগ্রহ প্রণাম মন্ত্র: জীবনে শান্তি ও সমৃদ্ধির উপায়

নবগ্রহ – সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু – এরা আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে। বৈদিক শাস্ত্র অনুযায়ী, নবগ্রহদের সন্তুষ্ট করলে জীবনে শান্তি, সাফল্য ও সমৃদ্ধি আসে। প্রতিদিন নবগ্রহ প্রণাম মন্ত্র জপ করলে মানসিক প্রশান্তি, কর্মে অগ্রগতি এবং গ্রহদোষ হ্রাস পায়।

নবগ্রহ প্রণাম মন্ত্রসমূহ

  1. সূর্য প্রণাম মন্ত্র:

    জবাকুসুমসংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম্ ।
    ধ্বান্ত্যারিং সর্বপাপঘ্নম্ প্রণতোহশ্মি দিবাকরম্ ॥

  2. চন্দ্র প্রণাম মন্ত্র:

    দিব্যশঙ্খতুষারাভং ক্ষীরোদার্নভসম্ভবম্ ।
    নমামি শশীনং ভক্তা শম্ভোর্মুকুটভূষণম্ ॥

  3. মঙ্গল প্রণাম মন্ত্র:

    ধরণীগর্ভোসম্ভূতং বিদ্যূতপুঞ্জসমপ্রভম্ ।
    কুমারং শক্তিহন্তস্চ লোহিতাঙ্গং প্রণম্যহং ॥

  4. বুধ প্রণাম মন্ত্র:

    প্রপ্রিয়ঙ্গুকলিকাশ্যমং রূপেনাপ্রতিমং বুধম ।
    সৌম্যং সৌম্যগুণপেতং নমামি শশীনংসুতম্ ॥

  5. বৃহস্পতি প্রণাম মন্ত্র:

    দদেবতানাংম্রিশিনান্চং গুরুং কনকসন্নিভং ।
    বন্দে ভক্তা ত্রিলোকেশং ত্বং নমামি বৃহস্পতিম্ ॥

  6. শুক্র প্রণাম মন্ত্র:

    হিমকুন্দমৃণালাভং দৈত্যানাং পরমং গুরুম্ ।
    সর্বশাস্ত্রপ্রবক্তারং ভার্গবং প্রণম্যহ্ ॥

  7. শনি প্রণাম মন্ত্র:

    ননিলাঞ্জনংচয়প্রক্ষ্যং রবিসূতং মহাগ্রহম্ ।
    ছায়ায়ং গর্ভসম্ভূতং বন্দেভক্তা শণৈশ্চরম ॥

  8. রাহু প্রণাম মন্ত্র:

    অর্দ্ধকায়াং মহাঘোরং চন্দ্রাদিত্যবিমর্দকম।
    সিংহিকায়া মহারৌদ্রং ত্বং রাহুং প্রণম্যহম্ ॥

  9. কেতু প্রণাম মন্ত্র:

    পলালধূম-সংঙ্কাশং তারাগ্রহবিমর্দকম্ ।
    রৌদ্রং রুদ্রাত্মজং ক্রূরং তং কেতুং প্রণমাম্যহম্ ॥

উপকারিতা

  • গ্রহদোষের থেকে রক্ষা পাওয়া যায়।
  • মন শান্ত হয় এবং মানসিক ভারসাম্য বজায় থাকে।
  • কর্মজীবনে উন্নতি ও বাধা দূর হয়।
  • জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ আসে।

কিভাবে পাঠ করবেন

প্রতিদিন সকালবেলা স্নান করে পবিত্র স্থানে বসে এই মন্ত্রগুলো পাঠ করুন। ইচ্ছা করলে একটি নির্দিষ্ট গ্রহের মন্ত্র নিয়ম করে জপ করতে পারেন, যেমন শনিদোষ থাকলে শনি মন্ত্র বেশি দিন জপ করুন।

শেষ কথা

নবগ্রহ প্রণাম মন্ত্র হল এক আধ্যাত্মিক অনুশীলন যা আত্মিক শান্তির পাশাপাশি গ্রহের শুভফলও আনতে সহায়ক। নিয়মিত এই মন্ত্র পাঠ করলে জীবনের প্রতিটি ক্ষেত্রে সুফল আসতে বাধ্য।

Comments