সকাল থেকে রাত পর্যন্ত হিন্দুদের দৈনিক ধর্মীয় কর্তব্য ও আচরণীয় নিয়মাবল (সকালের ঘুম থেকে উঠে রাতের শয্যা গ্রহণ পর্যন্ত)

হিন্দু ধর্মে প্রতিদিনকার ধর্মীয় আচরণ ও নৈতিক আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিয়মাবলি আমাদের দৈনন্দিন জীবনে সুশৃঙ্খলতা ও আধ্যাত্মিকতা বজায় রাখতে সাহায্য করে। এই পোস্টে আমরা তুলে ধরেছি এমন কিছু গুরুত্বপূর্ণ নিয়ম, যা একজন হিন্দুর প্রতিদিনের করণীয় হিসেবে মানা উচিত।

১. যাত্রা কালে বলতে হবে :- ওঁ শ্রী বামনায় নমঃ 

২. গৃহে প্রবেশ করার মন্ত্র :- ওঁ শ্রী বাস্তপুরুষায় নমঃ 

৩. স্নান করার সময় বলতে হবে :- ওঁ সপ্ত গঙ্গায় নমঃ 

৪. ঘুমানোর সময় বলতে হবে :- ওঁ শ্রী পদ্মনাভায় নমঃ 

৫. বিপদে আপদে বলতে হবে :- ওঁ শ্রী মধুসূধনায় নমঃ 

৬. দুঃস্বপ্ন দেখলে বলতে হবে :- ওঁ শ্রী গোবিন্দায় নমঃ 

৭. যার যার শ্রী গুরুকে প্রণাম করার মন্ত্র :- ওঁ শ্রী গুরুবে নমঃ 

৮. গ্রহ দোষ দেখা দিলে বলতে হবে :- ওঁ শ্রী শ্রী নবগ্রহায় নমঃ 

৯. কোন কিছু খাওয়ার সময় বলতে হবে :- ওঁ শ্রী জনার্দ্দনায় নমঃ 

১০. রোগ ও ঐষধ খাওয়ার সময় বলতে হবে :- ওঁ শ্রী বিষ্ণুবে নমঃ 

১১. মলমূত্র ত্যাগ করার সময় বলতে হবে :- ওঁ আজগ কুরু বসুন্ধরা 

১২. ঘরের দরজা খুলে পূর্বমুখী হয়ে বলতে হবে :- ওঁ শ্রী সূৰ্য্যায় নমঃ 

১৩. কোন জন্য সংবাদ শোনার সঙ্গে সঙ্গে বলতে হবে :- ওঁ আয়ুষ্মান ভব 

১৪. ধর্মীয় কাজ আরম্ভ করার সময় বলতে হবে :- ওঁ অয়ম আরম্ভ শুভায় ভবতু 

১৫. সকাল বেলা ঘুম থেকে উঠে পূর্বমুখী হয়ে বলতে হবে :- ওঁ প্রিয় দত্ত্যায়ৈ ভূম্যে নমঃ 

১৬. কোন মৃত্যু সংবাদ শোনার সঙ্গে সঙ্গে ঊর্দ্ধমুখী হয়ে বলতে হবে :- দিব্যান লোকান সগচ্ছতু।

বিশেষ দ্রষ্টব্য: ধ্যান, জপ বা যেকোনো ধর্মীয় কাজ শুদ্ধ মনে এবং আস্থার সাথে করলে তার ফল সুপ্রশস্ত হয়। ধর্মীয় শুদ্ধাচার মানলে ব্যক্তি ও সমাজে শান্তি ও কল্যাণ আসে।

এই নিয়মগুলি প্রতিদিন পালন করলে আত্মিক উন্নতি ও মানসিক প্রশান্তি অর্জন সম্ভব। এই পোস্টটি যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না।

Tags: হিন্দু ধর্ম, দৈনিক ধর্মীয় নিয়ম, হিন্দু আচরণ বিধি, Sanatan Dharma, Hindu Daily Routine, Bengali Hindu Rituals

Comments